পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের কারণে বিদেশিদের কাছে বাংলাদেশ অধিক গুরুত্ব পাচ্ছে। ধনী দেশগুলো চীনের উত্থান দেখতে পারে না। এসব কারণেই আমরা বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি। তবে যা–ই হোক, শেখ হাসিনা থাকতে চিন্তার কিছু নেই।